Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাট পাসপোর্ট অফিসে আগুন, সেবা স্বাভাবিক হতে পারে ২৫ অক্টোবর

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে যাওয়ায় পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত মেশিনটি মেরামত করা সম্ভব হলে আগামী ২৫ অক্টোবর থেকে সেবা কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন অফিসটির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

গত ১৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মকর্তারা আগুনের বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষের দরজা খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

dis

এ ঘটনায় সার্ভার, কম্পিউটারসহ অন্য যন্ত্রপাতি কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি। তবে এভিআর মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় সোমবার (১৯ অক্টোবর) পাসপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এতে সেবা নিতে এসে ফিরে যেতে হয় অনেক গ্রাহককে।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি বা নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। নষ্ট হয়ে যাওয়া এভিআর মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। মেরামত সম্ভব হলে ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক কার্যক্রম শুরুর আশা করছেন তারা।

প্রতিনিধি/এসএস