Dhaka Mail Logo

সারাদেশ

‘দুর্গোৎসব শান্তিপূর্ণ-নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার’

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিএনপি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।  

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, খন্দকার আব্দুল মোতালিবসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ