Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত, বিদেশি প্রসাধনীর লেবেলে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং পণ্যের মোড়কজাত বিধিমালা না মানার অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানে সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

7fd8c4be-34f7-416c-a7da-fc888d1e9453

অধিদফতর সূত্রে জানা গেছে, বিদেশি প্রসাধনীর লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্রসংক্রান্ত তথ্য না থাকা এবং পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার বিষয়গুলো অভিযানে উঠে আসে। এ ছাড়া বাজারে ফল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

অভিযানে রায়গঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্যরা সহযোগিতা করেন।

প্রতিনিধি/এসএস