Dhaka Mail Logo

সারাদেশ

হিলিতে সীমান্তে মাদকসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ বোতল ফেয়ারড্রিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজন বাবা-ছেলে রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে মো. বেলাল হোসেন (৩০) এবং মহেরাপাড়া গ্রামের মো. মাহে আলম (৫০) ও তাঁর দুই ছেলে মো. রেজওয়ান প্রধান রিমন (২৮) এবং মো. শাহরিয়ার প্রধান রিফাত।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিজিবি মাদকসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে রোববার বিকেলে তাঁদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে