Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

81f9f79a-188b-4957-a825-5093307145a5

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। তাদের দাবি, অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করা কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন। তারা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিনিধি/এসএস