Dhaka Mail Logo

সারাদেশ

পূজার নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসারসহ ১০৪ স্ট্রাইকিং ফোর্স: মহাপরিচালক

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ এএম

সারা দেশে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য ও ১০৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে বলে জানিয়েছেন  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় শ্রী শ্রী কালীমন্দির ও দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি একথা জানান।

মহাপরিচালক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর কালিয়াকৈ দুর্গামন্দির পরিদর্শনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
গাজীপুর কালিয়াকৈ দুর্গামন্দির পরিদর্শনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ডার মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএম