জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে কাপ্তাই হ্রদ থেকে মো. আরাফাত (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের জোড়াটিলা এলাকা থেকে মৃত যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মৃত যুবক আরাফাত মাছ ধরার বোটে কাজ করতেন। এ ঘটনায় বোটের মালিক মো. শফিককে আটক করা হয়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সুবলং এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি পানিতে দুই-তিন ধরে পড়ে ছিল। একজন আটক আছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।
এদিকে, একই দিন (শনিবার) বিকেলে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের 'লাভ পয়েন্ট' এলাকায় সিএনজি-অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহতের খবর পাওয়া গেছে।
নিহত যুবকের নাম সোকেল চাকমা (২১)। ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতরা সবাই জেলার বরকল উপজেলার বাসিন্দা।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, কাপ্তাই রোডে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
প্রতিনিধি/এলএ