Dhaka Mail Logo

সারাদেশ

দোহারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান

জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

ঢাকার দোহার উপজেলার প্রধান সড়ক, ফুটপাত দখলমুক্ত রাখতে ও পৌর এলাকায় সৌন্দর্য বাড়াতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক।  

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে দোহার উপজেলা গেট, উপজেলা মার্কেট, বেগম আয়েশা বালিকা বিদ্যালয়ের সামনের সড়ক ও জয়পাড়া শ্মশানঘাট এলাকাকে যানজটমুক্ত রাখতে ভাসমান দোকান ও বিভিন্ন ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় বিভিন্ন দোকানে গিয়ে দ্রব্যমুল্যর তালিকা টাঙানোর জন্য নির্দেশ দেন তিনি। দীর্ঘদিন ধরে সড়ক দখল করে ভাসমান দোকান বসিয়ে যানজট তৈরি হওয়ায় গত ১ মাস ধরে অভিযান পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে দোহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলা আশপাশের এলাকার ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করার অভিযোগের ভিত্তিকে অভিযান পরিচালনা করা হয়। গত কয়েকদিনের অভিযানে যানজট ও ফুটপাত দখলমুক্ত করেছি। তারই ধারাবাহিকতায় নিময়িত মনিটরিং করছি।

এসময় দোহার পৌরসভার ও উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।  

প্রতিনিধি/এজে