জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম
মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে, শিশুদের দীর্ঘদিনের পুরোনো খেলার মাঠ অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগে। অবস্থান কর্মসূচি পালন করে। সন্তানদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রায় দেড় শতাধিক বাবা-মা।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের ‘গীরি নগর’ এলাকায় প্রায় ৬৪ বছরের পুরোনো জোনাকি সংসদ মাঠে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় ইউনিয়নটির ১,২ ও ৩ নং ওয়ার্ডের নানা শ্রেণি পেশার স্থানীয় সাধারণ মানুষ।
কর্মসূচিতে অংশ নেওয়া, এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্রের,নাছির, কুদ্দুস, ফেরদৌস, মৃদুল, বাঁধন ও আসাসহ আরো বেশ কয়েকজন সদস্য সম্প্রতি জমির মালিকানা দাবি করে, শিশু-কিশোরদের খেলার মাঠ দখলের জন্য চেষ্টা চালাচ্ছেন।
এতে মাঠে শিশুদের নিয়মিত খেলাধুলা সহ মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দ্রুত সমস্যা সমাধানের জন্য, স্থানীয় প্রশাসনের জোরালো পদক্ষেপ গ্রহণ করা দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা,দলীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে শিশুদের খেলার মাঠ দখলচেস্টার নিন্দা জানিয়ে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিন চিত্রকট ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে শীঘ্রই সমস্যা সমাধানে জন্য প্রশাসন ব্যবস্থা না নিলে,বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি জমির মালিকানা দাবি করে অভিযুক্তরা খেলার মাঠটি দখলের চেষ্টা চালালে, স্থানীয় এলাকাবাসীর পক্ষে প্রতিবাদ জানান, জোনাকি সংসদের সাধারণ সম্পাদক,শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং আইনগতভাবে তাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। এতে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বক্তারা।
শহিদুল ইসলাম বাবু ও মাসুদ রানা বিপ্লব দুইজন অভিভাবক বলেন, আমরা কোনো ধরনের সংঘাত চাই না। আমরা চাই, প্রশাসন জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত বিষয়টি উদ্ঘাটন করুক। শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।
গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লাা বলেন, এ মাঠের সঙ্গে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ জড়িয়ে রয়েছে। প্রায় ৬৪ বছর ধরে মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমরা চাই, প্রকৃত ঘটনা তুলে ধরা হোক এবং কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া না হোক। যাঁরা জমির মালিকানা দাবি করছেন, তাঁরা বৈধ কাগজপত্র উপস্থাপন করুন। কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে আইনসম্মত ও শান্তিপূর্ণ সমাধান হোক। আমাদের উদ্দেশ্য কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়; আমরা চাই, শিশুদের খেলার মাঠটি রক্ষা পাক এবং এলাকার মানুষ ন্যায়বিচার পাক।
প্রতিনিধি/এজে