Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি ঠিকাদারদের

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা ঠিকাদার সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ দ্রুত ভুল স্বীকার না করলে তাকে অযোগ্য ও অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হক, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি শাহিন ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি সৈয়দ জিয়াউল হক পলাশ, ঠিকাদার আবুল কালাম আজাদ, সামিরুল ইসলাম পলাশ হাফিজুর রহমান সাদিসহ অন্যরা।  

বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি গত ১০ অক্টোবর/চেম্বার ভবনে চাপাইনবাবগঞ্জ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কথা বলার সময় ঠিকাদার ও  ঠিকাদারি প্রতিষ্ঠানকে অসচ্ছল মন্তব্য করে ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন তা তার অজ্ঞতাকে ফুটিয়ে তোলে।

কারণ চেম্বারের সভাপতি হিসাবে তিনি ড্রেনেজ ও রাস্তার কাজের বিষয়ে বিস্তারিত না জেনে ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে অসচ্ছল বলেছেন। 

তিনি বলেছেন, অসচ্ছল ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য এসব কাজ হচ্ছে না। কিন্তু চেম্বার সভাপতি মনে হয় জানেন না বাংলাদেশ সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে প্রতিষ্ঠানের সলভেন্সি ও অভিজ্ঞতা দেখেই সরকার যোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান করে।

তাই চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদকে দ্রুত ভুল স্বীকার করতে হবে। অন্যথায় তাকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষণা করা হবে।

প্রতিনিধি/এলএ