Dhaka Mail Logo

সারাদেশ

ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, আটক ৫

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য একজনজে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালিয়ে উদ্ধার ও আটক করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মুখপাত্র সাবিনা ইয়াসমিন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বাসা তাদের বাড়ির রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/এসএস