জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজারে এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার বিক্রির অনিয়মের অভিযোগ ওঠে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয়রা সারগুলো জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
অভিযোগ রয়েছে, সারগুলো নির্ধারিত এলাকার বাইরে অন্য উপজেলায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। পরে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সারগুলো সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করে। বিক্রয় করা সার থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ঘটনার প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক। এ সময় তার সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
প্রতিনিধি/এলএ