Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারির খাদ্য পণ্য তৈরি করার দায়ে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভাদুঘর এলহামপাড়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ায় এশিয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, এশিয়া বেকারির মালিক আলী আজগর পচা ডিম দিয়ে বেকারির খাদ্য তৈরি করছিলেন। বেকারিটি বিভিন্ন বাজার থেকে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারির পণ্যে ব্যবহার করত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয় ও ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

প্রতিনিধি/টিবি