Dhaka Mail Logo

সারাদেশ

মহেশপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ওই গ্রামের ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) ও তার ফুপাতো ভাই হুমাইরা খাতুন (৩)।

যাদবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাবেয়া খাতুন জানায়, মামাতো-ফুপাতো ভাই-বোন ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। শিশু দুইটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি ইমরান আলম পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এজে