জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় জিতেশ চন্দ্র গোপ নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জগন্নাথপুরে নিখোঁজ হন শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের ওই ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করতে গিয়ে ফার্মেসির ভেতরে তার খণ্ডিত মরদেহ দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দেন।
প্রতিনিধি/এসএস