Dhaka Mail Logo

সারাদেশ

গ্যারেজে মিলল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

কক্সবাজার শহরের পাহাড়তলী বাজারের একটি গ্যারেজ থেকে আব্দুল হালিম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে পাহাড়তলীর এক টমটম গ্যারেজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আব্দুল হালিমের বাড়ি বাসটার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ এলাকায়।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ওই বৃদ্ধকে গত তিনদিন ধরে গ্যারেজে আটকে রাখা হয়েছিল। সেখানে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

প্র্রতিনিধি/টিবি