জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
ময়মনসিংহের ভালুকায় জনসেবা হোমিও হলের আড়ালে অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রেহেনা সিদ্দীকাকে ৫ হাজার টাকা জরিমানা ও চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সিডস্টোর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এআর