Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মাদক কারবারি নিহত

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ০৭:০১ এএম

নারায়ণগঞ্জ বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে নির্জন স্থানে তাকে হত্যা করা হয়।

রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি ‍দুই সন্তানের জনক। হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

প্রতিনিধি/এমআর