উপজেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদার গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন আব্দুর রহিম বলেন, মুজাহিদুল ইসলাম নাফিজরা সপরিবারের চট্টগ্রাম শহরে থাকেন। গত দুই দিন আগে তারা গ্রামের বাড়িতে ঘুরতে আসেন। জোহরের নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে যান। তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক ফোন এবং খুদে বার্তা পাঠিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এলএ