Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় যুবককে দুর্বৃত্তদের গুলি 

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

খুলনা মহানগরীতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবককে তার নিজ বাসার সামনে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর সদর থানার ৩ নং কাশেম সড়কে তাকে গুলি করা হয়। তিনি গ্যাস কোম্পানিতে কাজ করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কাশিমনগরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ