Dhaka Mail Logo

সারাদেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

মগুরা সরদ উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় সড়ক দুঘটনায় শ্যামল কুমার রায় (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার ১০ অক্টোবর দুপুরে শত্রুজিতপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শ্যামল কুমার বিশ্বাস বাইসাকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিলেন। পথে মধ্যে দ্রুত গতির একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাইসাইকেল আরোহিকে চাপা দেয় এতে ঘটনা স্থলেই বাইসাইকেল আরোহি শ্যামল কুমার বিশ্বাস গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার প্রিয়ব্রত বিশ্বাস তাকে মৃত ঘোষণা  করেন। এ ঘটনায় ইজিবাইক চালক আহত হয়েছে। মাগুরা  সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শত্রুজিতপুর এলাকায় সড়ক দুঘটনায় এক ব্যবসায়ীর মৃত্য হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে