Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধ মজুদ: দিনাজপুরে চালকলের গুদাম থেকে ১৯৮ বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধান-চাল ব্যবসায়ীর গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে একটি চাতালের ধানের গোডাউনে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। 

এসময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সুমা খাতুন জানান, গোপন তথ্যে অভিযানে গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। গোডাউনটি ধান-চাল মজুদের জন্য আলমগীর হোসেন ভাড়া নিয়েছিলেন। জব্দ সার বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করা হবে।

প্রতিনিধি/এলএ