জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম
জাতীয় নির্বাহী কমটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেছেন, একটি স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি তিনি মানেন না। ধর্ম যার যার উৎসবও তার তার। তবে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে সবার। গত জাতীয় সংসদ নির্বাচনে ৯০ শতাংশ হিন্দুরা বিএনপিকে ভোট দিয়েছেন, যার জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বান্দরবান বাসস্টেশন এলাকার হোটেল গ্র্যান্ডভ্যালীতে জেলা বিএনপির আয়োজনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় এ কথা বলেন।
হারুনুর রশিদ হারুন বলেন, প্রধানমন্ত্রী কখনও সংখ্যালঘু বা ক্ষুদ্র জনগোষ্ঠী ভাবেন না। প্রত্যেকটা মানুষের মমত্ববোধ, গুরুত্ব অপরিসীম। বিগত স্বৈরাচার সরকার দেশের ব্যাংকগুলো যেভাবে লুটপাট করেছে, রাষ্ট্র একটি আছে,দেশের জনগণও আছে, কিন্তু অর্থ নাই। তারপরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৪ কোটি টাকার স্থানে ৫ কোটি টাকা দিয়েছে সরকার। পূজায় যাতে কোনো প্রকার বিড়ম্বনা না হয়। হিন্দু সম্প্রদায় যেখানে চাকরিতে আছে তাদের প্রমোশন দিচ্ছে, চাকরির সুযোগ করে দিচ্ছে, কারণ আমরা দীর্ঘদিন দুই মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, এখন একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি তবে এরূপ প্রধানমন্ত্রী পাব কেউ ভাবেন নাই।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশে কবে হবে। তারেক রহমান যদি এক বছর ক্ষমতায় থাকে, বিশ্বের অনেক দেশই বলবে আমাদের দেশেও একজন তারেক রহমান দরকার। পূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দ মুখর পরিবেশে পালন করা যায়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সাংগঠনিক কাজে আজ বান্দরবান এসেছেন তারা। প্রত্যেকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, যারা লুণ্ঠন করেছে তারা পালিয়ে গেছে, তাদের অনেক অনুসারী এখনও রয়ে গেছে। ধর্ম একটি সংবেদনশীল বিষয়। তারা এটাকে কাজে লাগিয়ে বাহিরের নির্দেশে এই পাহাড়ি এলাকায় কোনো অঘটন ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় রয়েছে। এই অপচেষ্টা রুখে দিতে হিন্দুরা পূজা শেষ করে যখন ঘুমাতে যাবে, তখন বিএনপির সব সদস্যদের নিয়ে পাহাড়ের দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান,সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন,বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক,অধ্যাপক মো.ওসমান গনি,সাধারণ সম্পাদক জাবেদ রেজা প্রমুখ।
প্রতিনিধি/ এজে