Dhaka Mail Logo

সারাদেশ

নজরুলবর্ষের শরৎ উৎসবে সনদ পেল উৎকর্ষের ক্ষুদে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুলবর্ষের শরৎ উৎসব’।

শুক্রবার (৯ অক্টোবর) জেলার সাংস্কৃতিক সংগঠন ‘উৎকর্ষ’ আয়োজিত এই প্রীতি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের পাশাপাশি এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

S

অনুষ্ঠানে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়- নবান্না ঘোষ তরী, প্রশিকা, মনোজ্ঞা, পূর্না, তথাপি, সোহা, মৃত্তিকা, অথৈ, সিঁথি এবং দিব্য। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘কাজী নজরুল ইসলামের চেতনা ও শরৎ উৎসবের আমেজকে একসূত্রে গেঁথে নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলা সংস্কৃতির বহুল পরিচিত ঐতিহ্য, শিল্প ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

S

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎকর্ষ যশোরের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা। শিক্ষার্থীদের চর্চা ও মেধার প্রশংসা করে বক্তব্য রাখেন সংগঠনের সংগীত শিক্ষক শচীন বর্মন। বক্তব্য পর্ব শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে সনদপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎকর্ষ যশোরের উপদেষ্টা মাহমুদা রিনি, সৈয়দ মাসুদুর রহমান, ফারজানা কাকলি প্রমুখ।

এএইচ