জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ছয়টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালকের সহকারী ও বাসটি আটক করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন- উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বৃদ্ধা উফেজা বেগম (৬৫) এবং তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তু পরিবহনের একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক হয়ে রৌমারী যাচ্ছিল। সকাল ৬টার দিকে ঠাকুরপাড়া অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান- দুর্ঘটনার পর বাসটি ও চালকের সহযোগী মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এমআর