Dhaka Mail Logo

সারাদেশ

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে রবিউল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যবসায়ী বিলাতের বাড়ির পাশের আবুল মেম্বারের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে খুঁজতে বের হন তার দাদি। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পাশে শিশুটির জুতা দেখতে পান তিনি। এরপর পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।

ডিমলা থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ