Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়  পৃথক বজ্রপাতের ঘটনায় সাইফুল ইসলাম (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন তার স্ত্রী ও শাশুড়ি। এ সময় একটি চিল পাখিরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার আঠারোচূড়া বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়। তিনি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বুড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।

একই দিন দুপুরে উপজেলার ভাটিপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন মর্জিনা আক্তার (১৮) ও তার শাশুড়ি মিনারা বেগম (৫৫)।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে মর্জিনা ও মিনারা বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় মেছের আলীর বাড়ির পাশে বজ্রপাত হলে তারা দুজন আহত হন। বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মিনারা বেগমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে মর্জিনা আক্তারের মাথা ও কানে জটিল সমস্যা দেখা দেয় বলে হাসপাতালের চিকিৎসক জানান।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি।

প্রতিনিধি/এফএ