Dhaka Mail Logo

সারাদেশ

নানির বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

কুমিল্লার দেবীদ্বারে নানির বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমান হোসেন নামে এক যুবকের।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার চরবাকর বাসস্ট্যান্ড সংলগ্ন অটো ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় অটোরিকশাচালক আহত হন।

নিহত আরমান হোসেন (২৪) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। আরমান পেশায় একজন হোন্ডা মিকানিক ছিলেন।

সিএনজিচালিত অটোরিকশাকে কুমিল্লামুখী একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে শত শত পরিবহন আটকে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে সকাল ১০টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্বজনরা জানান, আরমানের নানার বাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। নিহত আরমান সিলেট থেকে ট্রেনে কুমিল্লা আসেন, কুমিল্লা থেকে সিএনজি অটোরিকশায় নানার বাড়ি আসার পথে চরবাকর এলাকায় দুর্ঘটনায় নিহত হন।

আরমানের নানি রাবেয়া খাতুন (৭০) লাশের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার স্বামী, পুত্র নেই। ২ মেয়ের বিয়ের হয়ে গেছে। তার ভরণ-পোষন করতেন নাতি আরমান। শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। 

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, লাশ এবং দুর্ঘটনায় কবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/এলএ