উপজেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাহুতহাটি এলাকার আহাদ মিয়া (১৫) নামে এক কিশোর ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত সোমবার সকালে কম্পিউটার শেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি আহাদ। ৫ দিনে সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে নিখোঁজ আহাদের পরিবার।
আহাদ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি এলাকার মো. খোকন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) সকালে কম্পিউটার শেখার জন্য নিজ থেকে বাড়ি থেকে বান্দুরা বাজারের উদ্দেশ্যে রওনা দেয় আহাদ। কিন্তু সে সময় মতো বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার। ২ দিন অতিবাহিত হওয়ার পর না পেয়ে এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে আহাদের বাবা খোকন মিয়া।
তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে বলে জানায় তার পরিবার। আহাদের বাবা জানান, আমার ছেলে ওইদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে না ফেরায় আমরা সম্ভাব্য জায়গা খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাকে কোথায় পাওয়া যাচ্ছে না? তবে কী কারণে নিঁেখাজ হতে পারে তা পরিবারের লোকজন নিশ্চিত করে কিছুই বলতে পারেনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ জানান, নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির বাবা থানায় অভিযোগ করেছে। আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।