জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের উপজেলার হাটুভাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন রায়পুরা উপজেলার হাঙ্গুভাঙ্গা রেলস্টেশন এলাকা দিয়ে ট্রেনটি অতিক্রম করছিল। এসময় অজ্ঞাত যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এলএ