জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
রমজানকে সামনে রেখে পাইপলাইনে পর্যাপ্ত ভোগ্যপণ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে কোনো সংকট তৈরি হবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও কাজ করছে সরকার।
এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে সেগুলো আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
প্রতিনিধি/এলএ