জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
মানিকগঞ্জে স্বামীর পরকীয়া সন্দেহে স্ত্রীর হাতের ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনারা পর থেকে নিহতের স্ত্রী হাসনা বেগম (৩৬) পালাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রাশেদুল দক্ষিণ ধল্লা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে। তাঁর স্ত্রী হাসনা বেগম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের মোঃ বারেকের মেয়ে। প্রায় দেড় যুগ আগে তাঁদের বিয়ে হয়। তাদের সংসার জিবনে দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহ দীর্ঘদিন ধরে করে আসছিলেন হাসনা। এ নিয়ে বৃহস্পতিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসনা ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন। ছুরিকাঘাতে রাশেদুল গুরুতর আহত হন। তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর হাসনা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থলই রেখে পালিয়ে য়ায়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হাসনা পলাতক রয়েছে। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে