Dhaka Mail Logo

সারাদেশ

পরকীয়া সংক্রান্ত বিরোধে ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার সোনাইখালী এলাকায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে ওই গ্রামের তবিবর মন্ডলের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্কের অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে তবিবরের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

মঙ্গলবার কামাল নামে এক ব্যক্তিকে গ্রামের পার্শ্ববর্তী একটি জায়গা নিয়ে তবিবর মন্ডল মারপিট করে বলে অভিযোগ ওঠে। এর জেরে উভয়পক্ষের লোকজন বৃহস্পতিবার সকালে সোনাইখালী গ্রামে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরকীয়া সংক্রান্ত ঘটনার জেরে এই মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রতিনিধি/এমআর