জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধানের শীষ প্রতীকের প্রচার শুরু করেন তিনি।
প্রচার শুরু সময় মির্জা ফয়সল আমিন বলেন, মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। এ জন্য তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।
নির্বাচনে জয়ী হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করতে চান।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়।
প্রতিনিধি/এলএ