জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ ।
আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনা ঘটার পর আসামি ধরতে অভিযান পরিচালিত হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি