Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে কীটনাশক পান করে প্রবাসী যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে কীটনাশক খেয়ে সৌদি প্রবাস ফেরত মো. রাকিব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব মিঠানালা গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিব ওই এলাকার মোল্লা বাড়ির নুরুন্নবীর দ্বিতীয় পুত্র।

স্থানীয় বাসিন্দা মো. জাহিদ বলেন, ‘মো. রাকিব পরিবারের অসম্মতিতে আড়াই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথমে পরিবারের অসম্মতি থাকলেও পরে তা মেনে নেন। বিয়ের কয়েকমাস পর রাকিব সৌদি আরবের কর্মস্থলে পাড়ি জমায়। এরপর পারিবারিক বিভিন্ন দ্বন্দ্বের জেরে ৬ মাস আগে প্রবাস থেকে একেবারে ফিরে আসেন। সোমবার বিকেলে বাড়ির পাশে একটি খোলা জায়গায় কীটনাশক (খড়ের ওষুধ) খেয়ে পেলেন। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৪টায় তার মৃত্যু হয়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।’

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘কীটনাশক খেয়ে যুবকের মৃত্যুর বিষয়ে কেউ আমাদের জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।’

প্রতিনিধি/ এজে