Dhaka Mail Logo

সারাদেশ

হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার সাদুরিয়া গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯)। তাদের সবার বাড়ি সাদুরিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন গ্রামের একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল ধানক্ষেত থেকে ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে শিয়ালটি একে একে কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাদের মধ্যেও কয়েকজন আক্রান্ত হন। এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, সোমবার রাত ১০টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন শিয়ালের কামড়ে আহত হয়ে জরুরি বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।

প্রতিনিধি/টিবি