Dhaka Mail Logo

সারাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুর আরাফাত মোল্যা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর আরাফাত মোল্যা নড়াগাতী থানার দেবদুন গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের নারী সদস্যরা আরাফাতকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আরাফাতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, নুর আরাফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। ওইসব ঝামেলার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০টির বেশি মামলা রয়েছে ও ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রতিনিধি/এমআর