জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় জাহাঙ্গীর (৪০) নামে যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর সদর উপজেলার সাদেকপুর এলাকার মৃত হাজী বজলুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় করা একটি নাশকতা মামলায় জাহাঙ্গীরের সম্পৃক্ততা রয়েছে। তদন্তে পাওয়া তথ্যে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, নাশকতার একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রতিনিধি/এলএ