Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

বরগুনা সদর উপজেলার বরগুনা সদর ইউনিয়নে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাইবা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর হেওলিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইবা ওই এলাকার মো. জহিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায় তাইবা। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

প্রতিনিধি/এসএস