Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলাইমান মোল্লা ও তার স্ত্রী শাহিদা বেগম।

1000323423

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজন একটি বাসে করে ঢাকা থেকে এসে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে মহাসড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় আরেকটি দ্রুতগতির বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস