Dhaka Mail Logo

সারাদেশ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, শরীরে পচন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহিনুর

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের দিনমজুর মোস্তফা আকনের স্ত্রী শাহিনুর বেগম (৪৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন হলেও দিনমজুর স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে পারছেন না তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সামান্য জ্বর দিয়ে শাহিনুরের অসুস্থতার শুরু। স্থানীয়ভাবে ও বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে শরীরের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করে। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর।

শাহিনুরের স্বামী মোস্তফা আকন জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার স্ত্রীর কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো প্রয়োজন। প্রতিটি পরীক্ষার খরচ প্রায় ২৩ হাজার টাকা। অর্থের অভাবে সেসব পরীক্ষাও করাতে পারেননি তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ চিকিৎসায় প্রায় ১০ লাখ বা তারও বেশি টাকা প্রয়োজন হতে পারে।

healp

মোস্তফা আকন বলেন, “চার মাস আগে আমার স্ত্রীর সামান্য জ্বর হয়েছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনো ফল পাইনি। বর্তমানে ডাক্তার তিনটি পরীক্ষা দিয়েছেন। প্রতিটি পরীক্ষার খরচ প্রায় ২৩ হাজার টাকা। টাকার অভাবে পরীক্ষা করাতে পারিনি। ডাক্তার বলেছেন, সম্পূর্ণ সুস্থ হতে প্রায় ১০ লাখ বা তারও বেশি টাকা লাগতে পারে। আমি একজন দিনমজুর। একসঙ্গে এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে।”

c1fd8127-05d7-4ef2-99e9-0e97be6538a9

শাহিনুরের পরিবারে রয়েছে চার বছরের একটি কন্যাশিশু। মায়ের অসুস্থতার কারণে শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পরিবারটি। বিভিন্নভাবে চিকিৎসার অর্থ সংগ্রহের চেষ্টা করেও প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারেনি তারা।

f92fa807-03f5-4b4f-9c69-6292165842e8

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “রোগীর শারীরিক অবস্থা গুরুতর হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি। রোগের প্রকৃত কারণ ও চিকিৎসার ধরন নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা গুরুত্বপূর্ণ। এ ধরনের জটিল অবস্থায় দেরি না করে যথাযথ চিকিৎসা নেওয়া উচিত।”

1d8c25dc-f5e8-48ec-8ab5-f5a0f246c025

শাহিনুরের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার। সহযোগিতা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে শাহিনুর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন আশায় দিন কাটছে পরিবারের।

যোগাযোগ:

মোস্তফা আকন (স্বামী): ০১৭১৯-৯৩৫৯৩৮

শাহিনুর বেগম: ০১৭০৬-২৪৩৩৫৯ (বিকাশ)

প্রতিনিধি/এসএস