Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সদর থানা-পুলিশ

শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগবাটি গ্রামের হাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে আব্দুল হালিম সরকার এবং আব্দুল জলিলের ছেলে মো. শহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ওই দুই নেতা গ্রামে বসে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাগবাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেফতার দুজন বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস