Dhaka Mail Logo

সারাদেশ

ঝালকাঠিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) ও পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস