Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কায়সারের ভাই গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোটভাই সানজিদ হাসনাতকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মোগরাপাড়ার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্টে’ অভিযান চালিয়ে সানজিদ হাসনাতকে গ্রেফতার করে।

৪৪ বছর বয়সী সানজিদ হাসনাত সোনারগাঁয়ের প্রয়াত আবুল হাসনাতের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা তারেক বলেন, সোনারগাঁ থানায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সানজিদ হাসনাতের সম্পৃক্ততা পাওয়ায় ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এলএ