জেলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় বাসটির চালককে আসামি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাস ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে থানায় নেওয়া হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যান। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধি/টিবি