Dhaka Mail Logo

সারাদেশ

বাউফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস এমপি মাসুদের

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ এএম

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে তিনি কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হাসাইনের নেতৃত্বে নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গাজীর বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি দুঃখিত ও মর্মাহত। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য দোয়া করেন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান।

এ সময় তিনি বাউফল উপজেলা ও কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদের পাবলিক রিলেশন টিমের প্রেস সচিব মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী।

প্রতিনিধি/এআরএম