Dhaka Mail Logo

সারাদেশ

বারহাট্টায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

গোলাম কিবরিয়া খোকন উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে সিংধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, বারহাট্টা শহরের মডেল স্কুল মোড়ে একটি ল্যাব ভাঙচুরের ঘটনায় করা মামলায় গোলাম কিবরিয়া খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে খোকনের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ নূরী। তাঁর দাবি, কোনো মামলা ছাড়াই অবৈধভাবে খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোকনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

প্রতিনিধি/ এজে