জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, এ বছরের এপ্রিল মাসে একই জায়গায় দুইটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত হওয়ায় বগিগুলো অনেক বছর ধরে পড়ে ছিলো। বগিগুলোতে মাদকাসক্তরা আড্ডা জমাতো। চলতি বছরের এপ্রিলেও একইভাবে পরিত্যক্ত দুইটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত বলে স্থানীয়রা তাদের বলেছেন।
প্রতিনিধি/ এজে