Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ জব্দ

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সা‌ড়ে ১১টায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৬ বোতল বিদেশি মদ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ করা মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বি‌জি‌বির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে এ ধরনের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।

প্রতিনিধি/টিবি